ছবির ক্যাপশন:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের আয়োজনে চার দিনব্যাপী ‘ইউনিট ডিজাসটার রেসপন্স টিম’ (ইউডিআরটি) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘দুর্যোগ আমাদের দেশে নিত্যসঙ্গী। যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকগণই প্রথম সাড়াদানকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।’
তিনি আরও বলেন, ‘দূর্যোগের সময় জনগণের পাশে দাঁড়াতে হলে কেবল মানসিক সদিচ্ছা নয়, প্রয়োজন পূর্বপ্রস্তুতি ও পেশাদারিত্ব। প্রশিক্ষণ স্বেচ্ছাসেবকদের মানবিক দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করে তোলে। এই প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে মাঠ পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছি।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল আলম মালিক লার্জ, সুমন পারভেজ খান ও শফিকুল ইসলাম পিটু।
চার দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন চুয়াডাঙ্গা ইউনিটের ২৫ জন স্বেচ্ছাসেবক। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষক (দুর্যোগ সাড়াদান বিভাগ) আসিফ মাহমুদ, যুব প্রধান শরীফা সুহাসিনী ও রেজভী বিশ্বাস রাবেয়া। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ইউনিট লেভেল অফিসার শেখ মাহমুদুন নবী।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো- স্থানীয় যেকোনো দুর্যোগে দ্রুততম সময়ের মধ্যে দক্ষতার সঙ্গে সাড়া দেওয়া, সেবাকালে স্বেচ্ছাসেবকদের আচরণ, দায়িত্ব ও করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া এবং চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সঙ্গে দুর্যোগ মোকাবেলায় কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করা। এই প্রশিক্ষণ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে- ইৎরঃরংয জবফ ঈৎড়ংং, ঈধংয জবধফরহবংং চৎড়লবপঃ ঋঁহফ. চার দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে আগামী ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত।
