ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাসাদাহে যুবদলের লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2025-09-28 ইং
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাসাদাহে যুবদলের লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগরের হাসাদাহ ইউনিয়ন যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এই লিফলেট বিতরণ করা হয়। জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন মঈনের নেতৃত্বে এসময় উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, সহসভাপতি শফিকুল আলম লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শামীম রেজা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, মৎস্য বিষয়ক সম্পাদক সামছুল আলম, হাসাদাহ ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আমিনুর রহমান, হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন, সদস্যসচিব শামীম, হাসাদাহ ইউনিয়ন ছাত্র দলের সদস্যসচিব মাহমুদউল্লাহ প্রিন্স উপস্থিত ছিলেন। এসময় তারা ইউনিয়নের সর্ব সাধারণের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাচান খাঁন বাবুর পক্ষে ভোটের আহ্বান জানান। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)