একমাত্র জিয়াউর রহমানের পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ: মাসুদ অরুণ

আপলোড তারিখঃ 2025-09-28 ইং
একমাত্র জিয়াউর রহমানের পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ: মাসুদ অরুণ ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুণের গণসংযোগ ও মিছিল  অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় বারাদী বাজারের ১ নম্বর জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


বারাদী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনা, আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম, জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ রহমান বাবলু মাস্টার। 


মাসুদ অরুণ তার বক্তব্যে বলেন, একমাত্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ। হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করতে চেয়েছিল, এখন শুনি অনেকেই গোপনে ভারতের সাথে যোগাযোগ করছে। তাই আমরা বিশ্বাস করি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের কাছেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার কাছেই এ দেশ নিরাপদ। 


তিনি আরও বলেন, বাংলাদেশ বিনির্মাণে আমরা ৩১ দফা  কর্মসূচি দিয়েছি। এখানে কৃষকের কথা আছে, মেহনতী মানুষের কথা আছে, আমার মা বোনের কথা আছে, আমার ছাত্র যুবকের কথা আছে, আমরা সেই ৩১ দফার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গড়ে তুলতে চাই। 


এসময় আরও বক্তব্য দেন  জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রাজন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লুলু, থানা কৃষক দলের সহসভাপতি বাদলসহ জেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)