ভারতীয় বিএসএফ’র পুশব্যাক

আপলোড তারিখঃ 2017-11-05 ইং
ভারতীয় বিএসএফ’র পুশব্যাক ছবির ক্যাপশন:
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে  বাংলাদেশী দম্পতিকে মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশী দম্পতিকে পুশব্যাক করেছে ভারতের সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ। গতকাল শনিবার সকালে এই দুই বৃদ্ধ দম্পতিকে পুশব্যাক করা হয়। তারা হলেন, বরিশাল জেলার ইন্দরকানি উপজেলার রামচন্দ্র গ্রামের নৃত্যানন্দ মন্ডল (৬৫) ও তার স্ত্রী ইন্দুবালা মন্ডল (৫৫)। তারা দুজনেই অসুস্থ। মুজিবনগর বিজিবি ক্যাম্পের হাবিলদার শহিদুল ইসলাম জানান, গত ছয় মাস আগে ইন্দুবালা মন্ডল তার স্বামী অসুস্থ থাকায় চিকিৎসার ভারতে যায়। কিন্তু সেখানে গেলে বিএসএফ তাদের আটক করে ৬ মাস জেল হাজতে রাখার পর শনিবার সকালের দিকে তাদের পুশব্যাক করা হয়। পরে সকালে সোনাপুর মাঝপাড়া সীমান্তে টহলে গেলে ১০৬নং পিলারের ৪০০ গজ দুরে দেখতে পেয়ে তাদের আটক করা হয় পরে মুজিবনগর থানায় হস্তান্তর করা  হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তাদের কাছে কোন পাসপোর্ট না থাকায় তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনের মামলা দিয়ে কোর্টে পাঠানো হব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)