ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা বাজারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অবশেষে মারা গেছে শিহাব (১৬)। সে ওই এলাকার জামির শেখের একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে শিহাব আলমসাধুতে চড়ে ছোট বলদিয়া গ্রামে যাচ্ছিল। পথে বুইচিতলা কবরস্থান মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে শিহাব গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তবে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় কিশোর শিহাবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
