ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেই আগামী দিনের রাজনীতি এগিয়ে নিতে হবে এবং দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।’ গতকাল শুক্রবার সকাল ৮টায় দর্শনা অডিটরিয়ামে অনুষ্ঠিত স্মার্ট টিম সদস্যদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ।
রুহুল আমিন আরও বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন- আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণে তাদের আপত্তি নেই।” এতে বোঝা যায়, বিএনপি কতটুকু জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে রাজনীতি করছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণ ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মতোই ফলাফল দিয়ে জামায়াতে ইসলামীর পক্ষেই রায় দেবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন ও দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল ইসলাম অপু।
এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের আইটি বিভাগের সভাপতি হারুন অর রশিদ, দামুড়হুদা উপজেলা আইটি বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, দামুড়হুদা উপজেলা স্মার্ট টিমের সদস্য ইকরাম, শাহাদাত আলী, সাদিক হোসেন, দামুড়হুদা ইউনিয়ন টিম লিডার আমিনুল ইসলাম জিহাদ, কার্পাসডাঙ্গা ইউনিয়নের মেহেদী হাসান, নাটুদাহ ইউনিয়নের বনি আমিন, জুড়ানপুর ইউনিয়নের আবু সাইদ, নতিপোতা ইউনিয়নের নাইম হোসেন রানা, জীবননগর উপজেলা প্রচার বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, জীবননগর স্মার্ট টিমের সদস্য হাসানুজ্জামান, উপজেলা আইটি সদস্য সুজাউল হক জিহাদ প্রমুখ।
