ছবির ক্যাপশন:
‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন’সহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৪টায় জীবননগর বাসস্ট্যান্ড চত্বর মুক্ত মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন এবং যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে এছাড়া জেলা ও উপজেলা কর্মপরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সমাপনী বক্তব্যের মাধ্যমে মাওলানা সাজেদুর রহমান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
