চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দাবি

আপলোড তারিখঃ 2025-09-26 ইং
চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব।


সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের মানুষ আর পুরনো ধাপ্পাবাজির রাজনীতিতে ফিরে যেতে চায় না। গত ৫৪ বছরে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। মানুষ এখন সে অধিকার ফিরে পেতে চায়। সেই অধিকার আদায়ের আন্দোলনই জুলাই বিপ্লবের মূল কথা।’


কেন্দ্রঘোষিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি সফল করতে আজ বিকেল ৫টায় শহরের শহিদ হাসান চত্বরে এর আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়।


সমাবেশে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, জেলা সেক্রেটারি তুষার ইমরান সরকার, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মীর শফিউল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ।


বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে যেভাবে খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি আর লুটপাট হয়েছে-তার জবাবদিহি হতে হবে। তাদের সহযোগী ১৪ দল এবং জাতীয় পার্টিকেও আইনের আওতায় আনতে হবে। এসব অপকর্মের বিচার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত শেষ করতে হবে। নইলে বর্তমান সরকার ইতিহাসে মীরজাফরের তালিকায় জায়গা করে নেবে।’ তারা আরও বলেন, ‘বাংলাদেশ ইসলামী আন্দোনের পাঁচ দফা দাবি সরকারকে মানতেই হবে।’ তাদের ৫ দফা দাবিগুলো হলো- জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন এ সকল সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)