ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ সুমন আহমেদ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার দিবাগত তিনটার দিকে গাংনী উপজেলার কাজীপুরে অভিযানে চালিয়ে সুমন আহমেদকে গ্রেপ্তার করা হয়। সে ইউনিয়নের গোলামবাজার এলাকার তাইজুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত তিনটার দিকে সুমন আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে সুমনকে আটক করা হয়। পরে বাড়ির পাশের বাঁশঝাড় সংলগ্ন ময়লার স্তুপ থেকে ওয়ান শুটার গান ও দুটি শটগান লীডবল কার্তুজ উদ্ধার হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌমিক স্বীকার করেছে, এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবহার করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পর গাংনী থানায় তার বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
