মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক ১২

আপলোড তারিখঃ 2025-09-26 ইং
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার ও তাদের আটক করা হয়।


বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন সদর টহল দল হাবিলদার মো. অলিয়ার রহমানের নেতৃত্বে মনোহরপুর গ্রামের একটি কলা বাগানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার সন্ধ্যায় বাঘাডাংগা সীমান্তে টহলকালে অবৈধভাবে ভারত গমনের সময় তিন বাংলাদেশি আটক হয়। আটককৃতরা হলেন- মুক্তিশ্বর ভাদ্র (৬৩), মো. মিজানুর রহমান (৩১), প্রদীপ বিশ্বাস (২৫)।


এছাড়া গতকাল বৃহস্পতিবার সকালে কুসুমপুর সীমান্তে পাঁচ বাংলাদেশিকে (পুরুষ-১, নারী-৩, শিশু-১) অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক করে বিজিবি। তাদের মধ্যে রয়েছেন রবীন মন্ডল (৪৮)। একইদিন সকাল সাড়ে ৮টার দিকে বাঘাডাংগা সীমান্ত থেকে আরও চারজন বাংলাদেশি আটক করা হয়। এদের মধ্যে বিমল বিশ্বাস (৬০) ও গোপালগঞ্জসহ দুই নারী ও এক শিশু রয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)