ছবির ক্যাপশন:
দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে উপস্থিতি ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াত করেন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস নাতাশা। অভিভাবক সমাবেশে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং কমিটির সভাপতি ও দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য মনজুরুল কাদের, আশাবুল হক, মনজুরুল কাদির, হাবিবুর রহমান, এস. এম. ওয়াজেদুল হাসান টুটুল শাহ, জাহাঙ্গীর আলম এবং সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মোছা. মরিয়ম খাতুন।
এসময় প্রধান অতিথি রফিকুল হাসান তনু বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষার মান ও উপস্থিতি বাড়াতে হলে ক্লাস চলাকালীন সময়ে কোনো ছাত্র-ছাত্রীর কাছে মোবাইল রাখা যাবে না- এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে কোনো ছাত্র-ছাত্রী কলেজে ঢোকার সময় বাইরে মোবাইল রেখে আসতে হবে। মোবাইল কোনভাবেই কলেজে আনা যাবে না। যে মোবাইল নিয়ে কলেজে আসবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে কলেজ কর্তৃপক্ষ।
