চুয়াডাঙ্গা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির কোষাধ্যক্ষ আশকার আলী ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য জিল্লুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদ হোসেন, শিক্ষক প্রতিনিধি সাজেদুর রহমান, সহকারী শিক্ষক সাব্বির হোসেন, ওদুদ হোসেন, শাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম।
