আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রচারণার অংশ হিসেবে দর্শনা থানা যুবদলের উদ্যোগে নেহালপুর ইউনিয়নে বিএনপির অঙ্গসংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় হিজলগাড়ী স্কুল মাঠে দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলনের সভাপতিত্বে নেহালপুর ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও ওলামাদলের নেতাকর্মীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির সকল অঙ্গসংগঠনের মধ্যকার ভেদাভেদ ও দূরত্ব কমিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে এলাকায় গণসংযোগ ও ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় বক্তব্য দেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন প্রমুখ।
মতবিনিময় শেষে যৌথভাবে হিজলগাড়ী বাজারের দোকানে দোকানে গিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহামুদ হাসান খান বাবুর ছবি সংবলিত পোস্টার নিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহন, শরিফুজ্জামান শামীম, দর্শনা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর অনিক, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিবুল ইসলাম, নেহালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক লিটন মিয়া, দর্শনা থানা যুবদলের সদস্য মোহাম্মদ আলী, মোজাম্মেল হক, নেহালপুর ইউনিয়ন যুবদল নেতা হারুন, ফিরোজ, টিটন প্রমুখ।
