চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান

আপলোড তারিখঃ 2025-09-26 ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:

কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের বাসভবন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সকল পল্লী চিকিৎসককে ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। তিনি আরও বলেন, ‘করোনা মহামারির সময় পল্লী চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন-এটি তাদের নিষ্ঠার প্রমাণ। গ্রামীণ জনস্বাস্থ্যে পল্লী চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। এই সংগঠন শুধু চিকিৎসাসেবাই নয়, একটি মানবিক দায়বদ্ধতা থেকেও কাজ করে যাচ্ছে।’


পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. নওশাদুল ইসলাম ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)