মেহেরপুরে জামায়াতের আমির তাজউদ্দীনের গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-09-26 ইং
মেহেরপুরে জামায়াতের আমির তাজউদ্দীনের গণসংযোগ ছবির ক্যাপশন:

মেহেরপুরে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দীন খানের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার বড়বাজার থেকে নতুনপাড়া পর্যন্ত ব্যবসায়ী, পথচারী, রিকশাওয়ালা ও ভ্যানওয়ালাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন তিনি।


গণসংযোগকালে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি আল-আমিন ইসলাম বকুল, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, পৌর ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল রানা, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম, তাওফিকুল ইসলাম, সৈয়দ মনজুরুল হাসান টুটুল, ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম, পৌর যুব বিভাগের সভাপতি আবু সাঈদ সম্রাট, সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামান নাহিদসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)