জীবননগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2025-09-26 ইং
জীবননগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগরে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান এবং জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)