প্রেমিকের ধোঁকায় মারা গেলেন প্রেমিকা!

আপলোড তারিখঃ 2025-09-26 ইং
প্রেমিকের ধোঁকায় মারা গেলেন প্রেমিকা! ছবির ক্যাপশন:

কথা ছিল দুজন একসঙ্গে বিষপান করে পরকীয়া প্রেমের ইতি ঘটাবেন। কিন্তু প্রেমিকা বিষপান করে যখন হাসপাতালে মৃত্যু-যন্ত্রণায় ছটফট করছিলেন, তখন প্রেমিক বিষপান না করে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন। ঘটনাটি ঘটেছে মহেশপুর শহরের গাড়াবাড়িয়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ওমান প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী ববিতা খাতুনের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে গাড়াবাড়িয়া গ্রামের কবীর খাঁর ছেলে শিমুল। স্বামী বিদেশ থেকে টাকা পাঠালে সব টাকা হাতিয়ে নিতেন শিমুল।


প্রতিবেশীরা জানান, ৭ বছর বিদেশ থাকার পর গত ৯ সেপ্টেম্বর আব্দুল গফুর ওমান থেকে বাড়ি ফিরে আসলে শিমুল ববিতা খাতুনকে বিষের বোতল কিনে দিয়ে একসঙ্গে আত্মহত্যার প্ররোচনা যোগায়। তবে শিমুলের দেওয়া বিষ ববিতা খাতুন পান করলেও প্রেমিক শিমুল পান করেননি। সম্প্রতি ববিতা খাতুনের মৃত্যুর আগে করা একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষপানের আসল তথ্য ফাঁস হয়ে যায়।


মৃত্যুর আগে ভিডিও বক্তব্যে ববিতা খাতুন বলেন, শিমুল একটা বিষের বোতল নিয়ে তার কাছে আসেন। এসে বলেন- ‘এক বোতল বিষ তুমি খাবে, আরেক বোতল আমি খাব।’ দুজন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শিমুল চলে যান। প্রেমিকের কথামতো ববিতা খাতুন বিষপান করে মৃত্যুর কোলে ঢলে পড়লেও প্রেমিক শিমুল বিষপান করেননি। এদিকে ভিডিও বক্তব্যটি প্রকাশ হওয়ার পর ববিতা খাতুনের স্বামী আব্দুল গফুর বাদী হয়ে শিমুলকে আসামি করে মহেশপুর থানায় একটি মামলা করেছেন।
ববিতা খাতুনের স্বামী আব্দুল গফুর গতকাল বৃহস্পতিবার বিকালে জানান, গত ১৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে তার স্ত্রী বিষপান করেন। দুই দিন পর ১৬ সেপ্টেম্বর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার পর কে বা কারা তার ভিডিও বক্তব্য ধারণ করে ফেসবুকে প্রচার করলে তিনি শিমুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা মামলা করেন। এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে। পুলিশ অভিযোগ যাচাই-বাছাই করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)