চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-09-25 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। এছাড়াও অনুষ্ঠিত সভায় জেলা থেকে অবসর উত্তর ছুটিতে (পিআরএল) গমনকারী চারজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এসময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সুপার তাদের শুভেচ্ছা ও উপহার প্রদান করেন। 


সভার আলোচনা পর্বে পুলিশ সুপার অফিসার-ফোর্সদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পূর্ববর্তী সভায় উপস্থাপিত বিষয়গুলোর অগ্রগতি ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বিভিন্ন থানায় ও ফাঁড়িতে ক্রোকারিজ, দাপ্তরিক সামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়। এসময় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘পুলিশ সদস্যদের কল্যাণ ও দাপ্তরিক সক্ষমতা বাড়াতে জেলা পুলিশ সদা সচেষ্ট রয়েছে। সকলের সম্মিলিত প্রয়াসেই একটি পেশাদার ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব।’


সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবির। এছাড়াও ডিআইও-১, ডিএসবি, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।


অবসরে যাওয়া সংবর্ধিত বিদায়ীপুলিশ সদস্যরা হলেন- এএসআই (নিরস্ত্র) লতিফুর রহমান, কনস্টেবল আমিরুল ইসলাম, আব্দুল হান্নান ও আবুল কালাম আজাদ। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)