ছবির ক্যাপশন:
ঝিনাইদহ জেলায় পূজা উদ্যাপন নির্বিঘ্ন করতে পুলিশ ‘পূজা ডিরেক্টরি’ নামে একটি অ্যাপসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ। অনুষ্ঠানে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ জানান, দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে এ অ্যাপস কার্যকর ভূমিকা রাখবে। এই অ্যাপসের মাধ্যমে পূজামণ্ডপ কমিটি ও সাধারণ মানুষ সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সারা বাংলাদেশে এই প্রথম ঝিনাইদহ জেলাতে এই অ্যাপ্লিকেশন চালু করল ঝিনাইদহ জেলা পুলিশ। যে অ্যাপসের মাধ্যমে ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানের প্রশাসনের নাম্বার পাওয়া যাবে খুব সহজেই।
তিনি বলেন, পূজামণ্ডপের লোকেশন খুব সহজেই বের করা যাবে, ঝিনাইদহের ৪৫৫টি পূজামণ্ডপের সভাপতি ও সেক্রেটারির মোবাইল ফোন নাম্বারও। অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঝিনাইদহ জেলার সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মনে করেন, অ্যাপস উদ্বোধনের মাধ্যমে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ আরও একধাপ এগিয়ে যাবে।
