ছবির ক্যাপশন:
২০২৫-২৬ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ইউনিয়ন কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর বাজারে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় আমির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। এছাড়া কৃষি সম্প্রসারণ অফিসার আল সাবাহ, নাটুদহ ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার আসমা আক্তার, কার্পাসডাঙ্গা ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার নাজমুল হোসেনসহ স্থানীয় কৃষকরা কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুড়ুলগাছি ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মেহেদী জাহিদ।
