মুজিবনগরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় ডিসি আব্দুল সালাম

উন্নয়ন সম্ভব অংশীদারিত্বে, প্রশাসন একা পারবে না

আপলোড তারিখঃ 2025-09-25 ইং
মুজিবনগরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় ডিসি আব্দুল সালাম ছবির ক্যাপশন:

‘মুজিবনগর শুধুই একটি ভৌগোলিক নাম নয়, এটি আমাদের গর্ব, আমাদের ইতিহাস। এ এলাকার উন্নয়ন শুধু মেহেরপুর নয়, সারা দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আপনাদের সকলের সহযোগিতা পেলে মুজিবনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।’ মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম গতকাল বুধবার দুপুরে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ মণ্ডল। সভার শুরুতেই মুজিবনগর উপজেলার বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনরা।


সভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির তাজ উদ্দিন খান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জনপ্রতিনিধি আবদুর রশিদ, নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়ক আরিফ হোসেন, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, উপজেলা ইমাম সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, মুজিবনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এবং ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান।


বক্তারা এলাকায় উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন, কৃষি খাতের সম্প্রসারণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং তরুণদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিয়ে প্রশাসনের মনোযোগ আকর্ষণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম আরও বলেন, প্রশাসন একা কিছু করতে পারে না। আমরা চাই একটি অংশীদারিত্বভিত্তিক উন্নয়ন। আপনাদের পরামর্শ, অংশগ্রহণ ও সহযোগিতা থাকলে যেকোনো চ্যালেঞ্জ জয় করা সম্ভব। সভার শুরুতে একাডেমির সুপারভাইজার হাসনাইন করিমের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্য ভিডিওচিত্র উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)