ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হারদী নূরানী মাদ্রাসা পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অন্তঃবিভাগে সিনিয়র স্টাফ নার্স পরিচালিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, আরএমও ডা. নাজনীন আক্তার কনা, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. শারমিন সুলতানা, শামিমা নাশরিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাজমুল হক, মহসিন আরা, ফারুক হোসেন, খাদিজাতুল কোবরা প্রমুখ।
এসময় তিনি বলেন, হাসপাতালের মানোন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। কোনো মানুষ সেবা নিতে এসে যেন আপনাদের কাছ থেকে সেবা না পেয়ে ফিরে না যায়। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, তাই সাধারণ মানুষ হাসপাতালে সেবা নিতে আসবে। তারা যেন সঠিকভাবে ওষুধ পায়। সরকার আমাদের যথেষ্ট অর্থনৈতিক সাপোর্ট করে। আমি আলমডাঙ্গার সন্তান হিসেবে চাইব আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনো মানুষ অবহেলিত না হয়। অবশেষে হারদী নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের রেজিস্ট্রেশন উদ্বুদ্ধকরণ সভায় অংশগ্রহণ করেন।
