নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি উথলীর সৌভিকের

আপলোড তারিখঃ 2025-09-24 ইং
নিখোঁজের তিন দিনেও সন্ধান মেলেনি উথলীর সৌভিকের ছবির ক্যাপশন:

নিখোঁজের তিন দিনেও কোনো সন্ধান মেলেনি জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি পাড়ার সাইমুম আহমেদ সৌভিকের। সৌভিকের বন্ধু, আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পরিবার। সৌভিকের মা গতকাল মঙ্গলবার জীবননগর থানায় এই সাধারণ ডায়েরিটা করেন। সাইমুম আহমেদ সৌভিক উথলী গ্রামের মোল্লাবাড়ি পাড়ার দুবাই প্রবাসী আকরামুল ইসলামের ছেলে এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।


সৌভিকের চাচা আমিনুল ইসলাম বলেন, সৌভিক গত ২১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। এসময় সৌভিক তার মাকে বলে আসে স্কুল থেকে মনোহরপুরে খেলা দেখতে যাবে। এরপর সে আর বাড়িতে ফেরেনি। এমনকি তার বন্ধু, আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও সৌভিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। সৌভিকের কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা ভীষণ দুশ্চিন্তায় আছেন।


তিনি আরও বলেন, সৌভিক বাড়ি থেকে যাবার সময় তার পরনে সবুজ রঙের জিন্সের প্যান্ট ও গেঞ্জি গায়ে ছিল। সৌভিকের কেউ খোঁজ পেয়ে থাকলে ০১৭১৩৯০৯১৬৪ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)