জীবননগরে ৬৫ পিস ইয়াবাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2025-09-24 ইং
জীবননগরে ৬৫ পিস ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

জীবননগরে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. উজ্জল (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার উথলী আমতলা আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল সংলগ্ন বাঁশঝাড় থেকে তাকে আটক করা হয়। আটক উজ্জল ওই এলাকার আক্কাস আলীর ছেলে।


পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাসের তত্ত্বাবধানে এসআই শাহীন আলম সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুরে অভিযান পরিচালনা করেন। এসময় উথলী আমতলা বাঁশঝাড় থেকে আটক উজ্জলের নিকট থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘অভিযানে ইয়াবাসহ আটক উজ্জলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)