দামুড়হুদার লোকনাথপুরে একজনকে কুপিয়ে রক্তাত্ব জখম

আপলোড তারিখঃ 2025-09-24 ইং
দামুড়হুদার লোকনাথপুরে একজনকে কুপিয়ে রক্তাত্ব জখম ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে পূর্বশত্রুতার জের ধরে শাহিন নামের একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে নিজের বাড়ি হতে বের হবার সময় তাকে কুপিয়ে জখম করা হয়। শাহিন লোকনাথপুর গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে।


এলাকবাসী সূত্র জানায়, শাহিন সকালে বাড়ি থেকে বের হবার সময় কয়েকজন তাকে কোপ মেরে পালিয়ে যায়। এসময় শাহিন রক্তাক্ত জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তার পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক কর্তব্যরত চিকিৎসক রাজশাহী রেফার করেন।


নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে। তবে পরিবারের লোকজন বাড়িতে না থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, এমন ঘটনা শুনেছি। তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)