আলমডাঙ্গায় প্লাস্টিকের বদলে সবুজ উপহার

আপলোড তারিখঃ 2025-09-24 ইং
আলমডাঙ্গায় প্লাস্টিকের বদলে সবুজ উপহার ছবির ক্যাপশন:

যুব ফোরামের উদ্যোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০ জেলায় একযোগে প্লাস্টিকের বদলে গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে গাছের চরা বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব ফোরাম জলবায়ু যোদ্ধা হিসেবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আমরা খুলনা বিভাগের প্রতিটি জেলায় প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণের উদ্যোগ নিয়েছি। আজকের কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। আমাদের লক্ষ্য কেবল গাছ বিতরণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর এবং টেকসই পরিবেশ গড়ে তোলা।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা মো. আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন যুব ফোরাম আলমডাঙ্গা উপজেলা সভাপতি শাহরিয়ার হোসেন জয়, সাধারণ সম্পাদক মো. ঈশান বাবু, যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং যুব ফোরামের সক্রিয় সদস্যরা।


যুব ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১০ হাজার বৃক্ষ বিতরণ ও রোপণ করা হবে। এ কার্যক্রমকে টেকসইভাবে চালিয়ে নিয়ে গিয়ে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই যুব ফোরামের মূল লক্ষ্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)