চুয়াডাঙ্গা পৌর শহরের দুই ফার্মেসিকে জরিমানা

আপলোড তারিখঃ 2025-09-23 ইং
চুয়াডাঙ্গা পৌর শহরের দুই ফার্মেসিকে জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ওষুধ প্রশাসনের অভিযানে দুই ফার্মেসিকে ৩ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৪টা থেকে ৫টা পর্যন্ত পৌর শহরের সিনামা হলপাড়া ও মুক্তিপাড়ার বিভিন্ন ফার্মেসিতে তদারকিমূলক এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ওষুধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা শাখার ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল।



অভিযান সূত্রে জানা যায়, নকল, ভেজাল, অনিবন্ধিত (আনরেজিস্টার্ড), মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে নিয়মিত অভিযান পরিচালনা করেছে জেলা ওষুধ প্রশাসন।  অভিযানে সালেহীন ফার্মেসি ও রোকেয়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। ফলে ‘ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩’ এর ৪০(খ) ধারার লঙ্ঘনের অভিযোগে সালেহীন ফার্মেসিকে ২ হাজার ও রোকেয়া ফার্মেসিকে ১ হাজার ৫’শ টাকাসহ ৩ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ জব্দ করা হয়।


জেলা ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বাজারে গুণগতমানহীন ওষুধের প্রবেশ ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’ 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)