মন্দিরে ঢুকে ৬টি মুর্তি ভাঙার অভিযোগে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আটক

সিসিটিভি ফুটেজে দেখা যায় মাথা খুলে পানিতে চুবানোর দৃশ্য

আপলোড তারিখঃ 2025-09-23 ইং
মন্দিরে ঢুকে ৬টি মুর্তি ভাঙার অভিযোগে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আটক ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় মনজের বিশ্বাস (৫১) নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) ভোররাতে উপজেলার ফুলহরি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে একে একে ছয়টি মুর্তির মাথা ভেঙে পানিতে চুবায় অভিযুক্ত মনজের। খবর পেয়ে খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম রেজা মন্দির পরিদর্শন করেন।


মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা যায়, এলাকায় ‘মনজের পাগল’ নামে পরিচিত এক ব্যক্তি মন্দিরে প্রবেশ করে একে একে প্রতিমার মাথা খুলে তা নিচে রাখা বালতির পানিতে চুবাচ্ছেন।


মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, ‘ভোর ৪টা পর্যন্ত আমাদের লোকজন পাহারায় ছিলেন। তারা চলে যাওয়ার পর মনজের মন্দিরে ঢুকে অসুর, কার্তিক, সরস্বতীসহ ছয়টি প্রতিমার মাথা ভেঙে ফেলে। পরে সকাল ৯টায় আমরা মন্দিরে এসে প্রতিমাগুলো ধ্বংসাবস্থায় দেখতে পাই।’ 


মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জানান, মনজের বিশ্বাস কিছুটা মানসিক প্রতিবন্ধী। সে পূজার সময় বিভিন্ন মন্দিরে যায়, খাওয়া-দাওয়া করে। আমাদের মন্দিরেও সে এসেছিল। এই ভাঙচুর তার মানসিক অস্থিরতা, নাকি এর পেছনে কারো ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখা দরকার।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। 



এ বিষয়ে ঝিনাইদহ পুলিশ সুপার মনজুর মোরশেদ বলেন, ‘মনজের বিশ্বাসের বাড়ি মন্দির থেকে এক কিলোমিটারের মধ্যে। গ্রামবাসীরা জানিয়েছেন, মানসিক প্রতিবন্ধী এই বৃদ্ধ পূজার সময় মূর্তি গড়ার কারিগরদের মাটিও এনে দিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়েছি, ঘটনাটি তিনিই ঘটিয়েছেন। এখন তদন্ত চলছে-তিনি একাই এটি করেছেন, নাকি পেছনে কোনো ইন্ধন আছে।’ 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)