চুয়াডাঙ্গায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

ছাত্রদলের উদ্যোগে শতাধিক রোগীকে সেবা

আপলোড তারিখঃ 2025-09-23 ইং
চুয়াডাঙ্গায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত পৌর এলাকার নুরনগর কলোনিপাড়া মোড়ে এই ক্যাম্পে শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পটির আয়োজন করে জেলা ছাত্রদল। ক্যাম্পের পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ বুদ্দিন।


চক্ষু চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক লায়ন ডা. মো. তাফহিমুল হোসাইন (তুহিন)। তিনি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও ওষুধ দেন। ক্যাম্প পরিচালনায় সরাসরি সহায়তা করেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আকাশ। এদিকে, চোখের রোগে ভোগা নিম্ন আয়ের শতাধিক মানুষ বিনামূল্যে এই ক্যাম্প থেকে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ ও দরিদ্র মানুষের জন্য খুবই কার্যকর। বিশেষ করে বর্তমান কঠিন সময়ের মধ্যে বিনামূল্যে চিকিৎসা পাওয়া অনেকটাই স্বপ্নের মতো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)