কার্পাসডাঙ্গায় গুপ্তধনের স্থানে খনন, পাশের দোকানে ধস

৫ লাখ টাকার ক্ষতি দাবি, থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2025-09-23 ইং
কার্পাসডাঙ্গায় গুপ্তধনের স্থানে খনন, পাশের দোকানে ধস ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা সাইকেল বাজারে ব্রিটিশ আমলের ভারতীয় রুপি পাওয়ার স্থানে বিল্ডিং নির্মাণের জন্য গভীর খননের ঘটনায় পাশের দোকান ও বাড়ি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভুক্তভোগী আরিফুল ইসলাম জানান, গত শনিবার মৃত দিলু মণ্ডলের ছেলে শহিদুল হক ড্রেজার মেশিন দিয়ে প্রায় ৮-১০ ফুট গভীর গর্ত খনন শুরু করেন। প্রবল বৃষ্টির মধ্যেও নিষেধ অগ্রাহ্য করে তিনি কাজ চালিয়ে যান। এসময় টানা বর্ষণে খননস্থলের পাশের তার কসমেটিকসের দোকানের একটি অংশ গর্তে ধসে পড়ে। পাশাপাশি তার বসতবাড়িও ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।


আরিফুলের দাবি, ইতিমধ্যে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাড়ির দেয়াল ভেঙে পড়ার ভয়ে তিনি পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, ‘প্রাণহানির শঙ্কায় আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।’ এ ঘটনায় আরিফুল গতকাল সোমবার দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে অভিযোগের অনুলিপি জমা দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শহিদুল হকের বক্তব্য পাওয়া যায়নি। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উভয় পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)