আলমডাঙ্গায় হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ আটক ১

আপলোড তারিখঃ 2025-09-22 ইং
আলমডাঙ্গায় হোমিওপ্যাথিক অ্যালকোহলসহ আটক ১ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১৬ বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও কাগজের কার্টুনে রাখা মাদকদ্রব্য জব্দ করা হয়। ২১ সেপ্টেম্বর (রোববার) দিবাগত রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মানিক কুমার শিকদার ও তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। 


অভিযানকালে আলমডাঙ্গা থানাধীন আইলহাঁস ইউনিয়নের নিমতলা মাঠে রাস্তার উপর থেকে কুটিপাইকপাড়ার মৃত ওয়াছ উদ্দিনের ছেলে ফেলু মণ্ডলকে (৪০) গ্রেপ্তার করা হয়। তার হেফাজতে থাকা কাগজের কার্টুনে কর্কযুক্ত ২১৬ বোতল হোমিওপ্যাথিক অ্যালকোহল উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে আরও তিনজন সহযোগী পালিয়ে যায়। রাত সাড়ে ১১টায় আইনানুগ প্রক্রিয়ায় জব্দকৃত আলামত তালিকা মূলে জব্দ করা হয়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ফেলু মণ্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(ক)/৪১/৩৮ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২৯, তারিখ: ২২/০৯/২০২৫। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)