ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ৫০ বোতল ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ (২২ সেপ্টেম্বর) সোমবার মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৭/৪-এস এর কাছাকাছি গোপালপুর গ্রামের মাঠ থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার শাহানুর আলম। পরে আজ ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৬০/৩৭-এস সংলগ্ন বাঘাডাঙ্গা গ্রামের মাঠে আরও একটি অভিযান চালানো হয়। হাবিলদার মো. জিন্নাতুল ইসলাম ও হাবিলদার মো. সাবির হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আরও ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্তে অবৈধ পারাপার, চোরাচালান ও মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।
