জীবননগরে ধানের শীষের লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2025-09-22 ইং
জীবননগরে ধানের শীষের লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগরে যুবদলের উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিজিএমইএ’র সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জীবননগর আখ সেন্টার এলাকায় এই লিফলেট বিতরণের উদ্বোধন করেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন। পরে প্রধান সড়ক ধরে জীবননগর বাজারে লিফলেট বিতরণ করা হয়। এসময় বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরা হয়।


এসময় যুবদলের নেতারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমইএর সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। তিনি ১৬-১৭ বছর ধরে চুয়াডাঙ্গার মানুষ জন্য কাজ করছেন। তিনি এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন। তিনি সৎ মানুষ। তিনি কোনো দুর্নীতি করবেন না। তারা আরও বলেন, বাবু খান মন্ত্রী হলে জীবননগরসহ চুয়াডাঙ্গা তথা খুলনা বিভাগের উন্নয়ন হবে। এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে।


লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন শামীম, সাইফুল ইসলাম, সরোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মিঠু, ইউনূস, যুবদল নেতা ইয়াদুল, মো. রাজা মালিথা, টিপু সুলতান, সাইদুর, সাঈদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)