দর্শনায় চোর সন্দেহ করে যুবককে গণপিটুনি!

আপলোড তারিখঃ 2025-09-22 ইং
দর্শনায় চোর সন্দেহ করে যুবককে গণপিটুনি! ছবির ক্যাপশন:

দর্শনায় মোটরসাইকেল চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। মোটরসাইকেল মালিক পারকৃষ্ণপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদ রানা জানান, সন্দেহভাজন যুবক একজন ভারসাম্যহীন। সে দর্শনা রেলগেটের পাশে গাড়িতে হাত রেখে নাড়াচাড়া করছিল। এসময় মোটরসাইকেল চোর মনে করে এলাকার লোকজন ছুটে এসে মারপিট শুরু করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে ভিন্ন নাম-ঠিকানা বলতে থাকে। সে বলে তার নাম ইয়ামিন মিয়া, পিতার নাম জিল্লু মিয়া আবার বলে ঝিরু মিয়া। বাড়ি ঠিকানা জিজ্ঞাসা করলে সে বলে চান্দুরা, ঢাকা গাজীপুর। আবার কখনো বলে শেরপুর। ঠিকানা ঠিকমতো বলতে পারছিল না। 


এসময় দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহম্মদ শহীদ তিতুমীর চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অফিসারের কাছে বলে হেফাজতে নেওয়ার কথা জানান। আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় তাকে ঢাকা মানসিক চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হবে জানান ওসি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)