নেহালপুর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ

আপলোড তারিখঃ 2025-09-22 ইং
নেহালপুর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সভা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যাচার করার প্রতিবাদে নেহালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় কৃষ্ণপুর ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দর্শনা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম যুদ্ধ।
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বিলু। এছাড়া উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহসহ নেহালপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সুপার ফাইভ নেতৃবৃন্দ। 


সভায় প্রধান অতিথি খাইরুল আলম যুদ্ধ বলেন, গত ৮ সেপ্টেম্বর সোহাগ গাজী ইমরান নামে একজন ফেসবুকে একটি অডিও লাইভ প্রচার করে, যেখানে তিনি নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে চাঁদাবাজ হিসেবে বক্তব্য দেন। কোনো তথ্য-প্রমাণ ছাড়া একজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে এমন মিথ্যাচার করায় আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে ভবিষ্যতে কেউ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে তথ্য প্রমাণ ছাড়া মিথ্যা অভিযোগ তুললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)