আলমডাঙ্গা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-09-22 ইং
আলমডাঙ্গা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে যুব ফোরামের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ফোরামের বিভাগীয় কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান লিমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা মো. আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন যুব ফোরাম আলমডাঙ্গা  সভাপতি শাহরিয়ার হোসেন জয়, সাধারণ সম্পাদক মো. ঈশান বাবু, যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং যুব ফোরামের সদস্যরা। প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান এ সময় যুব ফোরামের এ মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রাখবে। যুব ফোরামের পক্ষ থেকে এমন কার্যক্রম আমাদের সমাজের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানায়।


উদ্বোধনী বক্তব্যে যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা জলবায়ু যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের দশটি জেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজকের উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছি। আমাদের লক্ষ্য শুধু গাছ রোপণ নয়, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)