মেহেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-09-21 ইং
মেহেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. আবদুল ছালাম।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. রফিকুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. সাহারিয়া শায়লা জাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সামসুল আলম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ আবদুল্লাহ আল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম ও ডা. রফিকুল ইসলাম।


এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, টিটিসি’র অধ্যক্ষ ড. মো. শামীম হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা সাধন সরকার, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ. টি. হামিম, শিশু বিষয়ক কর্মকর্তা আয়োব হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা বিভাগের কর্মকর্তা শুরুজুজামান, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ ও পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।


সভায় মেহেরপুর জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)