সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে দর্শনায় মানববন্ধন

দোষীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি

আপলোড তারিখঃ 2025-09-21 ইং
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে দর্শনায় মানববন্ধন ছবির ক্যাপশন:

নরসিংদীতে সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভিশনের প্রতিনিধি আয়ুব খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দর্শনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এই কর্মসূচি পালিত হয়। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ আয়োজনে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।


ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য দেন, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান।


তাঁদের বক্তব্যে উঠে আসে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার চিত্র। বক্তারা বলেন, ‘সাংবাদিক আয়ুব খানের ওপর সন্ত্রাসী হামলা দেশের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এখনই সময় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করার।’ তারা আরও বলেন, ‘সরকারকে অবশ্যই স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। যারা সত্য তুলে ধরেন, তাদের নির্যাতনের শিকার হতে হবে-এমনটি চলতে পারে না।’


মানববন্ধনে জীবননগর প্রেসক্লাব থেকে উপস্থিত ছিলেন সাংবাদিক মিথুন মাহমুদ, তুহিনুর জামান, আব্দুল্লাহ, রাজিবুল ইসলাম। এছাড়া দর্শনা প্রেসক্লাব থেকে অংশগ্রহণ করেন, সাংবাদিক আহসান হাবিব মামুন, আব্দুর রহমান, রাজিব মল্লিক, ইমতিয়াজ রয়েল, হাসমত আলী, আব্দুল হান্নান, সাব্বির আলিম, ফরহাদ হোসেন প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভা সঞ্চালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)