প্রচার সম্পাদক মাফির কৃতজ্ঞতা জ্ঞাপন

আপলোড তারিখঃ 2017-11-05 ইং
প্রচার সম্পাদক মাফির কৃতজ্ঞতা জ্ঞাপন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির নির্বাচনে জয়ী সকল প্রশংসা একমাত্র স্রষ্টা মহান আল্লাহ তা’আলর। গত ৩রা নভেম্বর ২০১৭ শুক্রবার বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার পঞ্চ-বার্ষিক সাধারণ নির্বাচন-২০১৭-২০২২ এ অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দিয়ে প্রচার সম্পাদক পদে যে সকল সাধারণ ব্যবসায়ীগণ আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও অকৃত্রিম কৃতজ্ঞতা। সেই সাথে কৃতজ্ঞতা জানাই সেই সকল শুভাকাঙ্খীদের প্রতি যারা আমার দুঃসময় আমার পাশে থেকে, ভালোবাসা দিয়ে, সমর্থন দিয়ে, সঠিক দিক নির্দেশনা প্রদান করে আমাকে  ধৈর্য্য ধারণ করে নির্বাচনের মাঠের লড়াই চালিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করেছেন। কৃতজ্ঞতা জানাই তাঁদের প্রতি যাদের ঐকান্তিক সহযোগিতায় সকল প্রকার ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে দিয়ে সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার সকল ব্যবসায়ীদের সেবা করার মহান সুযোগ পেয়েছি। আমি আশা করি, ভবিষ্যতেও আমার প্রতি আপনারা এ রকম অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার সুযোগ দেবেন। আপনাদের প্রিয় মো. মাফিজুর রহমান মাফি প্রচার সম্পাদক, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)