ছবির ক্যাপশন:
জামায়াতে ইসলামী আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশন শাখার উদ্যোগে ভ্যান ও অটোচালকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডাউকি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল শনিবার বেলা আড়াইটায় আয়োজিত এই সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, চুয়াডাঙ্গা জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, আলমডাঙ্গা উপজেলা শাখার আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান, ডাউকি ইউনিয়ন শাখার আমির সজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি আনিছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন ডাউকি ইউনিয়ন শাখার সেক্রেটারি ডা. আব্দুস সালাম।
