ছবির ক্যাপশন:
জাতীয়তাবাদী শ্রমিক দল চুয়াডাঙ্গা জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক দলের জেলা সভাপতি এম. জেনারেল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান লিটন।
সভায় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে থানা ও পৌর কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সহসভাপতি আয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আইনাল হক (০২), সাবেক সহসম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহসম্পাদক আসাদুল ইসলাম ও সদস্য হাবিবুর রহমান হেবা প্রমুখ।
সভায় উপস্থিত সকলের প্রস্তাবের ভিত্তিতে থানা ও পৌর কমিটি গঠনের জন্য একটি ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি আগামী ২ অক্টোবর থেকে জেলার ৫টি থানা ও ৪টি পৌরসভায় প্রাথমিকভাবে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করবে। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ থানা, পৌর ও জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাতে জেলা সভাপতি এম. জেনারেল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
