দর্শনায় দিনব্যাপী গণসংযোগকালে জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমিন

অবহেলিত দর্শনায় হাসপাতাল ও উপজেলায় উন্নীত করব

আপলোড তারিখঃ 2025-09-20 ইং
দর্শনায় দিনব্যাপী গণসংযোগকালে জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমিন ছবির ক্যাপশন:

জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-১ আসনে সংষদ সদস্য প্রার্থী অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘আমরা নিজেদের আখের গোছানোর জন্য জামায়াতে আসিনি। এসেছি মানবতার কল্যাণে কাজ করার জন্য।’ গতকাল শুক্রবার বাদ মাগরিব দর্শনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পরাণপুর এবং বাদ এশা ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ চাঁদপুরে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।


রুহুল আমিন বলেন, ‘জামায়াতে ইসলামীকে এ দেশে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। জামায়াতকে আপনারা দেখেছেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, দুইজন মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মো. মুজাহিদের মাধ্যমে। তারা এতটায় সৎ ছিলেন যে রাষ্ট্রের কোনো যন্ত্র দিয়ে তাদের দুর্নীতির চিহ্ন পাওয়া যায়নি। আপনারা দেখেছেন- যেখানেই বণ্যা, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ, সেখানেই সবার আগে ত্রাণ নিয়ে জামায়াত হাজির হয়েছে।’


তিনি আরও বলেন, ‘৫৪টা বছর কেটে গেছে, এসময় আপনারা অনেক দল দেখেছেন, একবার আমাদের দেখেন। আমরা যদি খারাপ করি, তবে আপনারা মুখ ফিরিয়ে নেবেন, এটা আপনাদের সাথে আমাদের চুক্তি। আর যদি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি, তবে বুকে রেখে দেবেন। ৫ তারিখের পর আপনারা দেখেছেন, জামায়াত চাঁদাবাজি করেনি, টেন্ডারবাজি করেনি, তাই জামায়াতের নেতারা যেখানে যায়, মানুষের স্রোত নামে। আপনারা যদি মনে করেন, সত্যিকার অর্থে এ দেশে শান্তি আনতে হয়, তবে জামায়াতের কোনো বিকল্প নেই। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, তবে অবহেলিত দর্শনায় আপনাদের প্রাণের দাবি হাসপাতাল ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করব। দর্শনাকে উপজেলায় উন্নীত করব।’


এর আগে দিনব্যাপী দর্শনা পৌরসভায় গণসংযোগকালে তিনি দর্শনা আজমপুর জামে মসজিদে জুমার সময় সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি উপশহর জামে মসজিদে আসরের নামাজ আদায় শেষে গণসংযোগ শুরু করেন। এসময় দর্শনা পুরাতন বাজার রেলগেট, রেলইয়ার্ড, রেল কলোনী, শান্তিপাড়া, রিপুজী কলোনী ও চটকাতলায় ব্যাপক গণসংযোগ করেন।


সন্ধ্যা সোয়া ৭টায় তিনি দর্শনা কেরুজ সার্বজনীন দূর্গা মন্দির কার্যালয়ে যান এবং সেখান দায়িত্বশীল নেতৃবৃন্দ্বের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি আসন্ন পূজায় তাদের নিরাপত্তা বিধানে পরামর্শ দেন এবং এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ^াস দেন এবং একটি হট নম্বর প্রদান করেন, যেন তারা যেকোনো সময় যোগাযোগ করতে পারেন। পরে তিনি তাদের চাহিদার প্রেক্ষিতে জামায়াতের পক্ষ থেকে বেশ কিছু চেয়ার হস্তান্তর করেন। এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ্ব তা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এসব অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, মাজলিসুল মুফাসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারী, দর্শনা পৌর আমির ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু।


উপস্থিত ছিলেন জামায়াতের দর্শনা থানা শাখার সহকারী সেক্রেটারী জাহিদুল ইসলাম জাহিদ, দর্শনা পৌর শাখার নায়েবে আমির গোলজার হোসেন, সেক্রেটারি শাহরিয়ার আলম দবির, দর্শনা থানা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম, মাজলিসুল মুফাসিরিনের সদস্য মাওলানা আব্দুল খালেক, দামুড়হুদা ইউনিয়ন আমির আবুল কাশেম, আশরাফ আলী পিণ্টু, ওয়ার্ড সভাপতি সুলতান মাহমুদ সুমন, সাফায়েতুল্লাহ, সেলিম উদ্দীন, ছানোয়ার হোসেন, মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)