আলমডাঙ্গায় মাদরাসায় অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2025-09-19 ইং
আলমডাঙ্গায় মাদরাসায় অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় তা’লিমুল কুরআন নূরানিয়া হাফিজিয়া মাদরাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার, আব্দুল হামিদ, রাসেল রেজা আহমেদ লাভলু, মোহাম্মদ আখতারুজ্জামান, আমিন উদ্দিন, অভিভাবক মিন্টু আলী, জাকের আলী, শফিউদ্দিন, সাব্বির আহমেদ, আবুল কাশেম এবং বজলু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. আইয়ুব আলী এবং হাফেজ আল-আমিন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক, ধর্মীয় ও চারিত্রিক গঠনে অভিভাবকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, এ ধরনের সমাবেশ ছাত্রদের মনোবল বাড়াতে এবং শিক্ষার পরিবেশকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবকবৃন্দ এবং মাদরাসার সকল ছাত্র উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)