দামুড়হুদায় সিরাতুন্নবী (সা.) মাহফিলে অ্যাড. রুহুল আমিন

ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

আপলোড তারিখঃ 2025-09-19 ইং
দামুড়হুদায় সিরাতুন্নবী (সা.) মাহফিলে অ্যাড. রুহুল আমিন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’ গতকাল বৃহস্পতিবার দামুড়হুদার মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার এবং প্রধান বক্তা ছিলেন মাওলানা আবু জার গিফারী।


রুহুল আমিন বলেন,‘আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় না গিয়েও ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছি, মেডিকেল কলেজ করেছি, সেরা কোচিং সেন্টার ও ভালো শিক্ষাপ্রতিষ্ঠান উপহার দিয়েছি।’ তিনি আরও অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের বার্ষিক বাজেট প্রায় ৮ লাখ কোটি টাকা, অথচ আওয়ামী লীগ বিদেশে ২৫ লাখ কোটি টাকা পাচার করেছে।’


নির্বাচন ব্যবস্থার সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২৪ এসেছে ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, এসেছে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের জন্য। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট চুরি বন্ধ হবে। পৃথিবীর প্রায় অর্ধেক দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে।’


এর আগে রুহুল আমিন বিকেল থেকে রাত পর্যন্ত দামুড়হুদা উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ ও কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপজেলা আমির নায়েব আলী, উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, উপজেলা সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল বাশারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)