গিরি বাবুকে শেষবার দেখতে হাসপাতালে ছুটে গেলেন টরিক

আপলোড তারিখঃ 2025-09-19 ইং
গিরি বাবুকে শেষবার দেখতে হাসপাতালে ছুটে গেলেন টরিক ছবির ক্যাপশন:

বিশিষ্ট শিল্পপতি গিরিধারী লাল মোদির মৃত্যুর সংবাদটি সবার আগে সিঙ্গাপুরে পৌঁছায় বিডিচ্যামের প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী চুয়াডাঙ্গার কৃতী সন্তান সাহিদুজ্জামান টরিকের কাছে। খবর পেয়ে তিনি দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে ছুটে যান। এসময় শোকাহত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান এবং মরদেহ দেশে আনাতে গিরিধারী লাল মোদির পরিবারকে সার্বিক সহযোগিতা করেন।


গিরিধারী লাল মোদির মরদেহ দেশে ফিরিয়ে আনাসহ সংশ্লিষ্ট সব আনুষ্ঠানিকতায় সাহিদুজ্জামান টরিক প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয়ের দায়িত্ব নিজের কাঁধে নেন। তার এই আন্তরিক ও মানবিক ভূমিকা গিরি বাবুর পরিবার ও প্রবাসীসহ স্থানীয় সমাজেও প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, সাহিদুজ্জামান টরিক নিজেও একজন সফল প্রবাসী উদ্যোক্তা হলেও এলাকার মানুষ ও সমাজসেবার প্রতি তার নিবেদন সর্বজনবিদিত। গিরিধারী লাল মোদির মতো একজন কিংবদন্তিকে শেষবারের মতো সম্মান জানাতে টরিকের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা আলমডাঙ্গাবাসীর হৃদয় ছুঁয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)