আলমডাঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব

আপলোড তারিখঃ 2025-09-19 ইং
আলমডাঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব ছবির ক্যাপশন:

স্ট্যান্ডার্ড ব্যাংক আলমডাঙ্গা শাখার উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক আব্দুল মোনয়েম।


বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক সাইদুর রহমান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মহিতুর রহমান। শিক্ষক পরিষদের সহ-সম্পাদক ড. মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য দেন স্ট্যান্ডার্ড ব্যাংকের আলমডাঙ্গা শাখার বিনিয়োগ কর্মকর্তা শরিফুল ইসলাম। স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, ব্যাংকের মূল লক্ষ্য ছিল যুব সমাজকে ব্যাংকিং সেবা ও তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের প্রতি উৎসাহিত করা ও ডিজিটাল লেনদেন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা। তারুণ্যের উৎসবের আলোচনা সভায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)