আলমডাঙ্গায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

আপলোড তারিখঃ 2025-09-18 ইং
আলমডাঙ্গায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা তা’লীমুল কুরআন নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পের আয়োজন করে কুষ্টিয়া মদিনা চক্ষু হাসপাতাল। সকালেই ক্যাম্পের উদ্বোধন করেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন মাদ্রাসা কমিটির অন্যতম সদস্য ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সদস্য হারুউর রশিদ, আব্দুল হামিদ, রাসেল রেজা, আহমেদ লাভলু ও আমিন উদ্দিন।

চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন কুষ্টিয়া মদিনা চক্ষু হাসপাতালের ডিপ্লোমা চক্ষু চিকিৎসক ডা. নাফিজ ইকবাল। তিনি ক্যাম্পে আগত শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের পরীক্ষা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। এসময় তিনি ছানি পড়া ৪ জন রোগীকে নির্বাচন করে পরবর্তীতে কুষ্টিয়া মদিনা চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য ভর্তি হওয়ার পরামর্শ দেন।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)