ভারতে আটক বাংলাদেশীকে ফেরত

সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-09-18 ইং
ভারতে আটক বাংলাদেশীকে ফেরত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক বাংলাদেশি নারী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পলিয়ানপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়। বিকেল ৩টায় মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেলা ১০টা ৫০ মিনিটে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সুন্দর বিএসএফ ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের পলিয়ানপুর বিওপি কমান্ডারকে বার্তা পাঠান। বার্তায় জানানো হয়, একজন বাংলাদেশি নারীকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক করা হয়েছে। বিএসএফ আটককৃত ওই নারীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবির কাছে পাঠায় এবং তাকে ফেরত নেওয়ার জন্য অনুরোধ জানায়।


পরে বিজিবি কর্তৃক যাচাই-বাছাই ও পরিচয় নিশ্চিতকরণের পর দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ৬০/৩১-আর সংলগ্ন শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ওই নারীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এদিকে, উদ্ধারকৃত নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)