কৃষি অফিসারের সাথে সার ডিলারদের মতবিনিময়

আপলোড তারিখঃ 2025-09-17 ইং
কৃষি অফিসারের সাথে সার ডিলারদের মতবিনিময় ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার নবাগত কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশের সাথে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে মাসুদ হোসেন পলাশ বলেন, আলমডাঙ্গা উপজেলা কৃষিপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত। এই অঞ্চলের কৃষকেরা সার ও বীজ সঠিক মূল্যে যেন পেতে পারে তা আমাদের নিশ্চিত করতে হবে। কোনো প্রকার অনিয়মের কথা যেন না হয়।

সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান, বিএফএ চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক আ. বারী, আলমডাঙ্গার সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, আলমডাঙ্গা শাখার সভাপতি শেখ আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ উপজেলার সকল বিসিআইসি ও বিএডিসির সার ডিলারর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)