ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটা তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে মহিলা ও পুরুষ দায়িত্বশীলদের নিয়ে এই নির্বাচনি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রাফিজ মাস্টারের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন।
তিনি বলেন, ‘আমরা এই সমাজকে একটা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কারো চোখ রাঙ্গানোকে পরোয়া করি না। সকল বাতিল শক্তিকে মোকাবিলা করে এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাতায় জামায়াতকে সমর্থন দিন।’
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আজিজুর রহমান, জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মওলানা মো. মহিউদ্দিন, চুয়াডাঙ্গা-২ আসনের যুব বিভাগের পরিচালক মো. মহাসিন এমদাদ জামেন, দর্শনা থানা জামায়াতের আমির মওলানা মো. রেজাউল করিম, থানা সেক্রেটারি মো. মাহাবুবুর রহমান টুকু ও মো. খায়রুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মাহাবুব হাসান।
